জাতীয় ও স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের জন্য মঙ্গলবার ২৫আগস্ট ২০২০ থেকে ছয়দিন ব্যাপী অভিবাসন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। অনলাইন মাধ্যমে পরিচালিত এপ্রশিক্ষণের আয়োজন করেছে যৌথভাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি)। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সুযোগ্য মন্ত্রী ইমরান আহমদ, এম.পি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

জার্মানির ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে আয়োজিত এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো নিরাপদ অভিবাসন বিষয়ে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও গণমাধ্যমের ভূমিকা আলোচনা করা। যেহেতু, সারা বিশ্বেই তথ্য সরবরাহের ক্ষেত্রে প্রচার মাধ্যম একটা গুরুত্বপূর্ণ পালন করে থাকে। এছাড়া অভিবাসনবিষয়েসরকারিবিভিন্ন উদ্যোগ ও কর্মসূচীতে গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা, বিশেষ করে অভিবাসন বিষয়ক গৃহীত কর্মসূচী, ও মানবিক পদক্ষেপসহ সংশ্লিষ্ট বিষয়েসচেতনতা বৃদ্ধিতেগণমাধ্যমের সহায়ক অংশগ্রহণেরলক্ষ্যেএপ্রশিক্ষণের আয়োজন করা হয়, যা নিরাপদ, নিয়মিত এবং সুশৃঙ্খল অভিবাসনের ক্ষেত্রে সহায়কভূমিকারাখবে।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে মন্ত্রী ইমরান আহমদ, এম.পি. এই ধরণের আয়োজনর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেই সাথে সময়োপযোগী এআয়োজনের জন্য আইসিএমপিডি বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি তাঁর বক্তব্যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভিবাসী কর্মীদের কল্যাণের জন্য গৃহীত নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেন। সেই সাথে সাংবাদিক সমাজকে অনুরোধ করেন, সত্য ও যথাযথ সংবাদ প্রচার করার জন্য। সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানও রাখেন বলে তিনি উল্লেখ করেন। অভিবাসী নিয়ে কাজ করা সবাইকে নিয়ে তিনি এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আশা করেন, সবাই অভিবাসী ও তাঁদের পরিবারের কল্যাণার্থে নানামুখী অভিজ্ঞতা ও পরামর্শ প্রদান করে মন্ত্রণালয়ের কাজে আরও গতিশীলতা আনতে সহায়তা করবেন।

মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত সচিব জনাব ড. আহমেদ মুনীরুছ সালেহীন তাঁর বক্তব্য ও উপস্থাপনায় অভিবাসন কি, অভিবাসনের ধরণ, বাংলাদেশসহ বিশ্বব্যাপী অভিবাসনের বাস্তব চিত্রসহ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে নিরাপদ অভিবাসনের গুরুত্ব আলোকপাত করেন। এছাড়াওতিনিঅভিবাসনেসংশ্লিষ্ট বিভিন্ন আইন, নীতি ও বিধিমালা নিয়ে আলোচনা করেনএবংঅভিবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা ও তা নিরসনের জন্য মন্ত্রণালয় গৃহীত কল্যাণমুখী নানা পদক্ষেপের দিকেও আলোকপাত করেন ।

ঢাকাস্থ বিভিন্ন প্রচার মাধ্যমের প্রতিনিধিসহ অন্যান্য প্রচার মাধ্যমের শরীয়তপুর, মাদারীপুর, নীলফামারি, কুড়িগ্রাম, লালমনিরহাট, সুনামগঞ্জ, কুমিল্লা, লক্ষীপুর, মেহেরপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধিরা এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

আইসিএমপিডি বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর জনাব ইকরাম হোসেনের সঞ্চালনায় আইসিএমপিডি বাংলাদেশের প্রজেক্ট অফিসার খোন্দকার সোহেল রানা মানব পাচার ও মানব চোরাচালান নিয়েও আলোচনা করেন। যিনি এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই প্রশিক্ষণটি আয়োজনেঅভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ-এর কাউন্সেলর এসএম রিফাত শাহরিয়ার ও মোঃ ফাহিম ফেরদৌস সার্বিকভাবে সহায়তা করছেন।