শরীয়তপুর সদর উপজেলার ২য় পর্যায়ে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২১ উপলক্ষে ১০টি ইউনিয়নের বৈধ প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ-বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১১ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে অদ্য ২৭ অক্টোবর বুধবার সকাল ১০টায় শরীয়তপুর পৌরসভা অডাটোরিয়ামে শরীয়তপুর সদর উপজেলার ২য় পর্যায়ে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২১ উপলক্ষে ১০টি ইউনিয়নের বৈধ প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ-বিধি প্রতিপালন সংক্রান্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা পুলিশের আয়োজনে প্রার্থীদের নির্বাচনী আচরণ-বিধি প্রজেক্টরের মাধ্যমে দেখানো এবং পাঠ করে শোনানো হয়।
উক্ত অনুষ্ঠানে শরীয়তপুর জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ পারভেজ হাসান।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন অফিসার সোহরাব হোসেন, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেনসহ দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ, জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নির্বাচনী প্রার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। আসন্ন শরীয়তপুর সদর উপজেলা নির্বাচনে কোন ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না। কেউ যদি কোন অনিয়ম ও নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে র্যাব ও বিশেষ ফোর্সের মাধ্যমে নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ করা হবে। এরপর তিনি নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।



মন্তব্য করুন