শরীয়তপুর পুলিশ লাইন্সে রবিবার ৩১ অক্টোবর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাস্টার প্যারেডে সালাম গ্রহন করেন এবং সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান ।
উক্ত মাস্টার প্যারেড চলাকালীন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান পুলিশ লাইন্সে কুচকাওয়াজ, পুলিশ ব্যারাক, পুলিশ লাইন্স মেস, রেশন ষ্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা ও পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্যারেড কমান্ডার ছিলেন আরআই (পুলিশ লাইন্স) মোঃ মাহাবুবুর রহমান ।



মন্তব্য করুন