শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিধুলকুড়া ইউনিয়ন পরিষদে ভিডিজি কার্ডের চাল বিতরণে অভিয়মের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সিধুলকুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হতদরিদ্রদের মাঝে ভিজিডি চাল বিতরণ কালে অনিয়মের অভিযোগে বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিধলকুড়া ইউনিয়নের হতদরিদ্র ২’শ১১টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল দেওয়ার কর্মসূচি গ্রহন করে সরকার। এই কার্যক্রম উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে বিতরণ কার্যক্রম শুরু করে ইউনিয়ন পরিষদ। তবে বিতরণ কালে সুভিধাভোগীরা ৩০কেজি চালের পরিবর্তে ২৮ কেজি করে চাল দেওয়া হয়। এসময় ভুক্তভুগীদের অভিযোগের পরিপেক্ষিতে ডামুড্যা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করে বিতরণ কার্যক্রম স্থগিত করেন।
ডামুড্যা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান বলেন, বস্তাপ্রতি ২কেজি করে মোট ৪২২ কেজি চাল কম দেওয়া হয়েছে। এরজন্য বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। উপজেলা খাদ্যগুদাম থেকে ৪২২কেজি চাল এনে পরবর্তীতে ৩০কেজি করে চাল বিতরণ করার জন্য ইউএনও স্যার নির্দেশ দিয়েছেন। এখন পর্যন্ত ১’শ জনকে চাল দেওয়া বাকি রয়েছে।
সিধুলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল ইসলাম বাবুল শেখ বলেন, ডামুড্যা খাদ্যগুদাম থেকে আমাদের যেভাবে চালের বস্তা দেওয়া হয়েছে। আমরা ওই ভাবেই এনে বিতরণ করা শুরু করেছিলাম। পরবর্তীতে বস্তা প্রতি ২কেজি করে চাল কম থাকায় বিতরণ বন্ধ করা হয়েছে। আমরা খাদ্যগুদাম থেকে গতরাতে চাল বুঝে আনছিলাম।
ডামুড্যা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল হোসেন এনিয়ে কথা বলতে রাজি না হলেও পরবর্তীতে বলেন, আমার ভুল হয়েছে। আমাদের গুদামে ডিজিটাল মিটার না থাকায় এমনটা হয়েছে। আমি বাকি চাল দিয়ে দিবো বলে ইউএনও স্যারকে জানিয়েছি।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন