শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বাসিন্দা তারেক রহমানের ব্যক্তিগত সহকারী নূরু উদ্দিন অপুর মাতা মরহুম আমেনা খাতুনের ১ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গতকাল শুক্রবার ২৭ জুলাই বাদ জুম্মা বাসষ্টান সংলগ্ন মাহাবুব তালুকদার বাড়ী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বাবুল খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুব আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাষ্টার মোঃ আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, শরীয়তপুর সরকারী কলেজের সাবেক জি এস খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন মাঝী, যুবনেতা মজিবুর মৃধা।
জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মামুন মিয়া, যুগ্ম সম্পাদক আঃ মান্নান, সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার প্রমূখ।

মন্তব্য করুন