আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজিত ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতু । 

সোমবার সকাল ১০টায় মেলা উদ্বোধনের আগে একটি র‌্যালি বের হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব বসু এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার ও জনপ্রতিনিধিরা।  

কৃষি প্রযুক্তি মেলায় ১৪টি স্টলে কৃষির আধুনিকতার প্রয়োগ ও আধুনিক কৃষি  যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।