পবিত্র ঈদুল আজহা  উপলক্ষে শরীয়তপুররে বিভিন্ন ধরনের পশুর হাট বসেছে। শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার, জাজিরা উপজেলার কাজীরহাটসহ বেশ কিছু হাট ঘুরে দেখা যায় প্রচুর পরিমান গরু, খাশি, মহিশ নিয়ে হাটে এসেছে বিক্রেতারা। 

পশুর তুলনায়  ক্রেতা কম হওয়ায় বিক্রি কম হচ্ছে বলে জানান বিক্রেতারা, এদিকে ক্রেতারা কেউ বলছেন  বেশি মুল্যে হাঁকাচ্ছে পশু বিক্রেতারা, তাই কম কেনা-বেচা হচ্ছে, আবার কেউ বলছেন গত বছরের চেয়ে সহনীয় পর্যায়ে রয়েছে পশুর দাম। কিছু কিছু ক্রেতারা বলছেন পশুর দাম বেশি হাঁকাচ্ছে পশুর হাটে থাকা দালালরা সাথে ইজারাদার হাসিল নিচ্ছে বেশি, গত বছরের চেয়ে এবছর মনোহর বাজার পশুর হাটে ১হাজার টাকা বাড়িয়ে প্রতি পশুর জন্য আড়াই হাজার টাকা করে নেওয়া হচ্ছে ক্রেতার কাছ থেকে। এদিকে পশু ব্যবসায়ীর কাছ থেকেও নেওয়া হচ্ছে ইজারার টাকা। 

এ বিষয়ে হাট ইজারাদার কতৃপক্ষের বিল্লাল হোসেন সরদার হাসিলের বেশি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে  বলেন, আমরা বেশি টাকা নিচ্ছিনা, সরকার নির্ধারিত হাসিল নিতে বলে দেওয়া হয়েছে।

Facebook Comments Box