বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপু জেলা ইউনিটের পক্ষ থেকে ঈদুল আজহায় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৮ জুন বেলা সাড়ে ১১টার দিকে শহরের শিল্পকলা মাঠ এলাকায় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ের সামনে এ মাংস বিতরণ করা হয়।

কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় কোরবানি উপলক্ষে ১০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে দেড় কেজি করে মাংস বিতাড়ন করা হয়।

এইসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান উজ্জল আকন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর মুন্সী, কার্যবিবাহী কমিটির সদস্য গোলাম মোস্তফা, তাজুল ইসলাম সরকার ও যুব রেড ক্রিসেন্ট সদস্য প্রমুখ।