শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪, ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ  এ  স্লোগান সামনে রেখে  বর্ণাঢ্য  র‌্যালি উদ্বোধন, আলোচনা সভা ও  মৎস্য পোনা অবমুক্ত করা হয়। এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রসাশন ও মৎস্য অধিদপ্তর ডামুড্যা।

বুধবার ৩১ জুলাই সকালে  উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতু,  উদ্বোধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার  নাসরীন বেগম সেতু  এর সভাপতিত্বে ও উপজেলা  মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আবু বকর ছিদ্দিক,  ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো:এমারত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান  বিএম সাত্তার ,মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ আক্তার মায়া,  উপজেলা ইঞ্জিনিয়ার আবু নাঈম নাবিল, সমবায় কর্মকর্তা রাশেদ আলম,  প্রাণিসম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার,  মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান ,কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্ছু মাদবর, শিধলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ। অনুষ্ঠান শেষে তিনজনকে সন্মাননা ও পুরস্কার প্রদান করে।