সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকলে তার জামিনে আইনি সহায়তা করবে সরকার। গতকাল (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়—সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে।
সেই সঙ্গে আটককৃত যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে।



মন্তব্য করুন