শরীয়তপুরের জাজিরা উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মাসুদ ব্যাপারী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকালে জাজিরার হরিয়াসায় আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় মাসুদ গুলিবিদ্ধ হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসুদ ব্যাপারী দক্ষিণ বাইকশা গ্রামের আলী আকবর ব্যাপারীর ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন বলেন, সোমবার বিকালে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন।

মন্তব্য করুন