শরীয়তপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ২০২৪-এর মুক্তিযুদ্ধের রাজাকার আওয়ামী লীগ ও ছাত্রলীগের দালাল ও চাটুকর, নারী শিক্ষার্থীদের সম্মান হরণকারী, কুলাঙ্গার অলিউর রহমান ফরাজীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। মঙ্গলবার ০৬ আগষ্ট শরীয়তপুর সরকারি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি শরীয়তপুর সরকারি কলেজ অতিক্রম করে প্রধান প্রধান সড়ক হয়ে শহীদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা অলিউর রহমান ফরাজীর পদত্যাগ দাবি করে দুই দফা দাবি করেন। ১ম দাবি হচ্ছে অলিউর রহমান ফরাজীকে লিখিত ও মৌখিকভাবে শিক্ষার্থীদের নিকট ক্ষমা চাইতে হবে এবং দ্বিতীয় দফা হচ্ছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করতে হবে। এ সময় শরীয়তপুর সরকারি কলেজের সর্বোস্তরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন