অভিযুক্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ দিতে পারবে- এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করা হচ্ছে।
অধ্যাদেশটি অনুমোদনের জন্য বুধবার (১৯ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড: আসিফ নজরুল।
মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খুব প্রয়োজনীয় কিছু সংস্কার করে যতদ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা।



মন্তব্য করুন