শরীয়তপুরে ২০২৪-২০২৫ অর্থ বছরে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  

২১ নভেম্বর সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহা’র সভাপতিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন। 

জেলার ৬টি উপজেলার ৩০ টি স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ৫৯ জন শিক্ষার্থী জেলা পর্যায়ে পুরস্কার ও সনদ পেয়েছেন।

প্রতিযোগীরা ইসলামিক জ্ঞান, রচনা, উপস্থিত বক্তৃতা, কবিতা, ক্বেরাত, হামদ নাত ও আযান এ অংশ নেন।

এবার ক’গ্রুপে ইসলামিক জ্ঞানে ছাত্র-ছাত্রীদের মধ্যে ১ম হয়েছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এর মুশফিকা ইসরাক মেরী,২য় হয়েছে শরীয়তপুর কামিল মাদ্রাসা সানজিদা ইসলাম,৩য় হয়েছে জাজিরা মোহর আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের নুসরাত জাহান সিনথি। খ’গ্রুপে ছাত্রদের মধ্যে ১ম হয়েছে শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা ছাত্র মোহাঃ সানাহ উদ্দিন,২য় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এর ছাত্র মাহাদি মনির মৃদুল, ৩য় শরীয়তপুর কামিল মাদ্রাসা ছাত্র মুরসালিন ফাহিম।  

এসময় ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহা উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদেশ্যে বলেন, পড়া-লেখার কোন বিকল্প নাই। আসলেই আমার এতোটাই ডিভাইস নির্ভর হয়ে গেছি যে, আমাদের পাঠ্যপুস্তক পড়ার সময় নাই। এর বাহিরেও যে অনেক জ্ঞানের ভান্ডার রয়েছে যা আমাদের জানা দরকার,শিখা দরকার। আমাদের জানার অনেক ঘাটতি রয়ে গেছে। আমরা ইসলামি জ্ঞান প্রতিযোগিতায় আপনাদেরকে ২৫টি প্রশ্ন দিয়েছিলাম। প্রশ্ন গুলো খুবই সাধারণ মানের প্রশ্ন। সবার জানার প্রশ্ন। বিশেষ করে এখানে উপস্থিত আমরা যারা মুসলিম, মোসলমান বলে দাবী করি। তাই আমি মনে করি,আমাদের সন্তান সমতুল্যদের জানানো দরকার ছিলো। যদিও আমরা বিজয়ী করেছি। কিন্তু মানসম্মত বিজয়ী তৈরি করতে পারিনি। ২৫ নাম্বারের ভেতর ১০/১২ পাওয়া খুবই দুঃখজনক। এজন্য আমি বলবো,যারা আমাদের এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছো। তোমরা যারা বিজয়ী হবা। এটাতো জেলা পর্যায়ের। তোমাদের সুযোগ আছে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করার। বিভাগীয় পর্যায়ে তোমরা যদি উত্তির্ন হও। তাহলে তোমরা জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করার সুযোগ রয়েছে। এজন্য আমি বলবো তোমরা ইসলামিক জ্ঞান ও সাধারণ জ্ঞানের বিষয়ে পড়ালেখা করতে পরো। আমাদের প্রত্যেকটা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের সমৃদ্ধ পাঠাগার আছে। ইউনিয়ন পর্যায়ে আছে। সেখানে প্রচুর ইসলামি বই,সাধারণ জ্ঞানের বই-প্রচুর পরিমাণে আছে এবং একটি,দুটি করে জাতীয় পত্রিকা রাখা হয়। সেখানে তোমরা সময় করে গিয়ে বই পড়বা। 

এসময় তিনি বিজয়ীদের অভিনন্দন জানান। সেই সাথে যারা বিজয়ী হতে পারেনি তাদের অনুপ্রেরণা দিয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে তারা যাতে উত্তির্ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করতে পারে এই কামনা করে বক্তব্য শেষ করেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি নড়িয়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল এস.এম. সাইদুর রহমান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল ও কলেজ এর বাংলা প্রভাষক মোঃ ইব্রাহিম বেপারী। সর্বিক তত্বাবধানে ছিলেন শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ লুৎফার রহমান। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ শাহাবুদ্দিন।