শরীয়তপুরে জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন নাওডোবার চর মজিদ ঢালীর কান্দি ১নং ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পদ্মা সেতু দক্ষিন থানা পুলিশ জানায়, আজ শুক্রবার ভোরে ফজরের নামাজের শেষে ব্রিজের নিচে একটি লা’শ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। লাশটির কোন পরিচয় জানা যায়নি।