“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল”এই শ্লোগানকে বুকে ধারন করে তারুণ্যের উৎসব উপলক্ষে জাজিরায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মাদক বিরোধী আন্দোলন সোসাইটির আয়োজনে শরীয়তপুরের জাজিরায় ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৯টায় সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান রিপন মুন্সির সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাজিরা থানা ওসি (তদন্ত) মোঃ আব্দুল ছালাম।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক রুদ্রবার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার ও জাজিরা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মানোবাধীকার কর্মী মোঃ শফিকুল ইসলাম, জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজর প্রভাষক মোঃ কবির হোসেন, মুন্সি আব্দুর রাজ্জাক, জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ পলাশ খান সহ গণমাধ্যমকর্মী, বিভিন্ন ক্রীড়া সংগঠক, অংশগ্রহনকারী ২০ টি দলের খেলোয়াড় ও ক্রীয়া পিপাসু ক্রীড়ামোদী হাজারো দর্শক।

টুর্নামেন্টে মোট ২০ দলে স্থানীয় জাতীয় ব্যাডমিন্ট খেলোয়ার অংশ গ্রহন করেন ।ফাইনালে কাজির হাট একাদশ কে পরাজিত করে জাজিরা বাজার মা- লক্ষী জুয়ের্লাস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়ারদের হাতে পুরুষ্কার তুলেদিন সংগঠনটির সভাপতি আতাউর রহমান রিপন মুন্সি।

আয়োজনে সার্বিক সহযোগিতা করে এলাকার যুব সমাজ।