ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক শনিবার (৩ মে) সংগঠনের ১২ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে নারী সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিল, নতুন কমিশন গঠন, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা পুনঃস্থাপন, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগের তৎপরতা নিষিদ্ধকরণ, ইসলাম শিক্ষাকে প্রাথমিক থেকে উচ্চ পর্যায়ে বাধ্যতামূলক করা, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং মানবিক করিডর বাতিল। সংগঠনটি সরকারকে চাপ দিতে ২৩ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেয়।
এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে সমাবেশে অংশ নিতে ফজরের নামাজের পর থেকেই কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। নেতারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল অংশগ্রহণে জনগণের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন