আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দেশের সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে শুরু হতে যাচ্ছে টানা ১২ দিনের ছুটি। ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজাসহ একাধিক ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এই ছুটি নির্ধারিত হয়েছে।
২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষার্থীরা সপ্তাহান্তের ছুটি দিয়ে শুরু করবে এই দীর্ঘ বিরতি। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত উৎসবজনিত ছুটি চলবে। ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর ঐচ্ছিক লক্ষ্মীপূজা পড়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানকে এই ছুটির সময়সূচি অনুসরণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় তাদের ছুটি নির্ধারিত হবে নিজ নিজ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী।
সরকারি কর্মচারীদের জন্যও টানা চার দিনের ছুটির সম্ভাবনা রয়েছে—১ ও ২ অক্টোবর পূজার ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে।

মন্তব্য করুন