রাজধানীর কলাবাগান এলাকার একটি গেস্ট হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তিন তরুণীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেকসার্কাস রোডের ‘শাহজালাল গেস্ট হাউজ’ থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— প্রান্ত গুপ্ত (২৮), পপি রানী (২৫), মো. মশিউর রহমান (২৭), সাদিয়া আফরিন (২৪), মো. হাসান (৩২) ও জান্নাতুল ফেরদৌস তিশা (২২)।
কলাবাগান থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গেস্ট হাউজে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে তিন যুবক ও তিন নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশ, ১৯৭৬-এর ৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকার সামাজিক পরিবেশ রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো গেস্ট হাউজ বা আবাসিক প্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।



মন্তব্য করুন