শরীয়তপুর-২ আসনের ভোটারদের জন্য একটি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপস চালু করা হয়েছে। নির্বাচনী কার্যক্রমকে আরও সহজ ও তথ্যভিত্তিক করতে বিএনপি প্রার্থী সফিকুর রহমান কিরনের পক্ষ থেকে এ ডিজিটাল সেবাটি চালু করা হয়।
এই অ্যাপসের মাধ্যমে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই ভোটাররা নিজেদের ভোটার নম্বরসহ সম্পূর্ণ ভোটার তথ্য জানতে পারবেন। অ্যাপসটি বিশেষভাবে নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার (সখিপুর থানা অংশ) ভোটারদের জন্য তৈরি করা হয়েছে।
অ্যাপসটি ব্যবহারের জন্য প্রথমে অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এরপর অ্যাপসটি ওপেন করলে নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জ (সখিপুর থানা অংশ) নামে দুটি অপশন দেখা যাবে। নিজ নিজ এলাকা নির্বাচন করার পর সংশ্লিষ্ট ইউনিয়নের নাম, ভোটকেন্দ্র অথবা ওয়ার্ড নম্বর নির্বাচন করতে হবে।
পরবর্তীতে লিঙ্গ অনুযায়ী পুরুষ বা মহিলা অপশন নির্বাচন করে সার্চ বক্সে নিজের নাম বা নামের কোনো অংশ লিখলে মুহূর্তের মধ্যেই ভোটার নম্বরসহ বিস্তারিত তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে। প্রয়োজনে ওই তথ্য ডাউনলোড অথবা শেয়ার করার সুবিধাও রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ভোটারদের ভোগান্তি কমানো এবং ডিজিটাল পদ্ধতিতে দ্রুত তথ্য সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই অ্যাপস ভোটারদের জন্য একটি কার্যকর ও সময়োপযোগী সেবা হিসেবে ভূমিকা রাখবে।
ডাউনলোড লিংক: https://drive.google.com/file/d/15H4xMYK8Wfes11q20W1zycWw46PvziBV



মন্তব্য করুন