আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড উদ্যোগে শরীয়তপুর-১আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আহম্মেদ আসলামের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা শহরের ধানুকা রানীমহল চত্ত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির স্বত্ত্বাধিকারী মোঃ স্বপন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী সাঈদ আহম্মেদ আসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, শাহ মোঃ আব্দুস সালাম, মোফাজ্জল ফকির, বিএম হারুন, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক মোঃ সোহেল প্রধান, আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ব্রাঞ্চ ম্যানেজার আব্দুর রাজ্জার,জেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার প্রমুখ।