শরীয়তপুর–১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাঈদ আহম্মেদ আসলামের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছে আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এ উপলক্ষে সমিতির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা শহরের ধানুকা রানীমহল চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির স্বত্বাধিকারী মোঃ স্বপন হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরীয়তপুর–১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী সাঈদ আহম্মেদ আসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, শাহ মোঃ আব্দুস সালাম, মোফাজ্জল ফকির ও বিএম হারুন, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক মোঃ সোহেল প্রধান, ব্রাঞ্চ ম্যানেজার আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতে কার্যকর ভূমিকা রাখবে বিএনপি। তারা শরীয়তপুর–১ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



মন্তব্য করুন