শরীয়তপুর–৩ আসনের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে এলাকাবাসীর কাছ থেকে নির্যাতন, হামলা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ শুনেছেন বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। ক্ষতিগ্রস্তদের বর্ণনায় আবেগাপ্লুত হয়ে তিনি ন্যায়বিচারের আশ্বাস দেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় অপু বলেন,
“যারা মানুষকে নির্যাতন করেছে, হত্যা ও অগ্নিসংযোগের মতো অপরাধে জড়িত—তারা মানবতার শত্রু। এদের প্রত্যেকের বিচার হবেই।”
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠিত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং নির্যাতিত কেউ বিচারবঞ্চিত থাকবে না।
স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন,
“শরীয়তপুর–৩ এর প্রতিটি মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও সম্মান নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। ভয় নয়, ভালোবাসা আর উন্নয়ন দিয়েই এই এলাকা এগিয়ে যাবে।”
এ সময় এলাকাবাসী তাঁদের দীর্ঘদিনের ভোগান্তি, ভয়ভীতি ও দুঃখ–কষ্টের কথা তুলে ধরেন এবং পরিবর্তনের প্রত্যাশায় প্রার্থীর প্রতি আস্থা প্রকাশ করেন।



মন্তব্য করুন