শরীয়তপুর–১ (পালং–জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় স্বর্ণঘোষ এলাকায় শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জলিল চোকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রমজান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান মল্লিক, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোনায়েম মুন্না এবং পৌরসভা জাসাসের সাধারণ সম্পাদক সোহাগ ঢালী।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবনেতা আমির শেখ, রনি সিকদার, আকতার ফকির, হাসান মোল্লা ও জুয়েল সিকদার।

এ সময় বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক (খিচুড়ি) বিতরণ করা হয়।