শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এর ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) মাহমুদপুর বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনার সভাপতিত্বে ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের স্ত্রী নাসরিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালুর স্ত্রী ও শরীয়তপুর জেলা মহিলা দলের সাবেক সভাপতি রাজিয়া সুলতানা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক রুমা হামিদ, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলেম ঢালী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি আল আমিন মাদবর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক শওকত খান, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোশারফ খান, ইউপি মেম্বার রহিমা খানম, বিএনপি নেতা আঃ রাজ্জাক খান, ইউসুফ সিপাহী, রাজ্জাক সরদার, মহিলা নেত্রী আয়শা জাহান সিনথিয়া, মনজিলা, লাবনী, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আবদুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়াও মাহমুদপুর ইউনিয়নে শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা করা হয়।



মন্তব্য করুন