শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এর ধানের শীষকে বিজয়ী করতে শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী সরদার নাজমুল হুদার নির্দেশে শরীয়তপুর পৌরসভা যুবদলের নেতাকর্মীরা ব্যাপক প্রচারণা করেছে।
রবিবার (১ফেব্রুয়ারি ২০২৬) বিকালে শরীয়তপুর পৌরসভা যুবদলের অফিসের সামন থেকে প্রাচারণা শুরু করে বটতলা ও পালং বাজারের বিভিন্ন স্থানে ব্যাপক প্রচারণা করে ধানের শীষে ভোট প্রার্থণা করেন যু্বদল নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক রুবেল বন্দুকসি, শরীয়তপুর পৌরসভা যুবদল নেতা সিরাজুল ইসলাম আকাশ, মনির চৌধুরী, আলী মাদবর, মনির হোসেন পেদা, সুমন সরদার, আব্দুর রব, রুহুল পাহাড়, আল আমিন বেপারী, স্মৃতি, জহির, বাবু, নুর ইসলাম পাহাড় সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।



মন্তব্য করুন