আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম এবং সাবেক সংসদ সদস্য সরদার এ কে এম নাসির উদ্দিন কালুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলার পালং হরিসভা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আসন্ন নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশ একটি গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যে শরীয়তপুরের উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, দল ও জনগণের ওপর আস্থা রেখেই সামনে এগিয়ে যেতে চান এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন