শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সফিকুর রহমান কিরন এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করছেন, নড়িয়া উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ও পাঁচগাঁও চন্ডিপুর জিয়া স্মৃতি সংসদের সভাপতি শফিকুল ইসলাম মিলন ছৈয়াল।
গত কয়েকদিন ধরে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভোট প্রার্থণা করেন।
এ সময় তিনি বলেন, প্রিয় কেদারপুর বাসী; আমি এই ইউনিয়নের সন্তান। আমি আপনাদের ও আমাদের এই এলাকায় গণসংযোগে এসেছি। এখানে সাধারণ মানুষ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দেবেন। ওই দিন সফিকুর রহমান কিরন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন, আমি আবারও এই এলাকায় আসবো এবং আপনাদের নিয়ে বিজয়ের আনন্দ করবো, ইনশাআল্লাহ। তাই আমার একটাই আর্জি, আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন।
তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে জিতে যাবে তারেক রহমান এবং এগিয়ে যাবে বাংলাদেশ। তাই আপনারা সবাই মিলে ধানের শীষে ভোট দিবেন।
এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন