শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা থেকে গণসংযোগ ও উঠান বৈঠক শেষ করে বাড়ি ফিরছিলেন শরীয়তপুর-২ আসনে বিএনপি প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরনের স্ত্রী ফারহানা কাদির লাবন্য। পথিমধ্যে রাতের অন্ধকারে তিনি লক্ষ্য করেন এক অসহায় পরিবার মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে রাস্তায় পড়ে আছে। দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তাদের নিজের গাড়িতে তুলে নিরাপদে নিজ বাড়িতে নিয়ে যান এবং চিকিৎসার বন্দোবস্ত করেন।
পরিবারের চিকিৎসায় ছিলেন মেয়ে ডাঃ সাফা সারারা রহমান, যিনি আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
স্থানীয় একজন জানালেন “রাস্তায় পড়ে থাকা অবস্থায় যে কোনো সাধারণ মানুষ হয়তো চোখ বুজে চলে যেত। কিন্তু লাবণ্য ভাবি তা করেননি। তিনি সরাসরি এগিয়ে এসে আহতদের উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করেছেন। এটি সবার জন্য একটি দৃষ্টান্ত।”
আরেকজন জানালেন, রাতের অন্ধকারে দুর্ঘটনা ঘটলে সাধারণত আহতরা সঠিক সময়ে চিকিৎসা পান না। কিন্তু কিরন ভাই ও লাবণ্য ভাবির দ্রুত পদক্ষেপে পরিবারটি নিরাপদে পৌঁছেছে এবং চিকিৎসা শুরু হয়েছে, যা তাদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।



মন্তব্য করুন