শরীয়তপুর সদর উপজেলার বিসিক শিল্পনগরী সংলগ্ন আপন কিন্ডার গার্ডেন বিদ্যালয় প্রাঙ্গণে রোববার (৮ ফেব্রুয়ারি) নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. সঞ্জিত কুমার দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট।
অনুষ্ঠানজুড়ে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের জন্য শুভকামনা জানানো হয়। অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।
বক্তারা বলেন, শিশুদের মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা এবং সৃজনশীলতা গড়ে তুলতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, আপন কিন্ডার গার্ডেন ভবিষ্যতেও শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে।
শেষে শিশুদের অংশগ্রহণে নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।