শরীয়তপুর–৩ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোসাইরহাট গরুর হাট মাঠে রোববার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) এক জনসমাগমপূর্ণ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
জনসভায় তিনি উপস্থিত ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি নিশ্চিত করার প্রধান শক্তি।
সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমর্থকদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।



মন্তব্য করুন