শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এর ধানের শীষকে বিজয়ী করতে এবং শরীয়তপুরে বিএনপির নির্বাচনী সমাবেশ সফল করার লক্ষ্যে মাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শরীয়তপুরে এসেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে তারা এ মিছিল নিয়ে শরীয়তপুর পৌরসভা মাঠে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মুন্সী, সাধারণ সম্পাদক মশিউর রহমান মোসলেম ঢালী, মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আল-আমিন মাদবর, মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর মোহাম্মদ খান, মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সাধারন সম্পাদক মোশারফ খান, বিএনপি নেতা আঃ রাজ্জাক খান, যুবদল নেতা শওকত হোসেন মাদবর, রনি মুন্সী, বিএনপি নেতা ইউসুফ সিপাহি, বাবুল কাজী, রাজ্জাক সরদার, নজরুল সরদার, মোতালেব হাওলাদার, খলিল কাজী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।