এটিএন নিউজ, এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের শরীয়তপুর প্রতিনিধি সাংবাদিক রোকনুজ্জামান পারভেজের পিতা আবু আলেম ঢালীর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় শরীয়তপুর পৌরসভার নিজ বাড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে জানানো হয়, বাদ যোহর তাঁর গ্রামের বাড়ি চিকন্দীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এর আগে সোমবার সন্ধ্যায় তাঁর ইন্তেকালের খবরে শরীয়তপুরের সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।