পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন। র‍্যাংক ব্যাজ পরানোর মাধ্যমে নতুন আইজিপি হিসেবে আলী হোসেন ফকিরের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পুলিশ বাহিনীর শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়। আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এদিনই তিনি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।