সরকারের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই নতুন দায়িত্ব অর্পণের তথ্য জানানো হয়।
বণ্টনকৃত দায়িত্ব অনুযায়ী, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, মো. রাজিব আহসান পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব।
আদেশে উল্লেখ করা হয়, গত ১৭ ফেব্রুয়ারির এক প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এই দফতর বণ্টন নিশ্চিত করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর গতিশীলতা বজায় রাখা এবং পরিবহন খাতের সমন্বয়ের লক্ষ্যেই এই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন