শরীয়তপুরের জাজিরা উপজেলায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার লক্ষ্যে জাজিরা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। চার সদস্য বিশিষ্ট এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে দৈনিক ইনকিলাবের জাজিরা উপজেলা প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান শিপন হাওলাদারকে সভাপতি এবং দৈনিক সংবাদ মোহন ও দৈনিক রুদ্রবার্তার প্রতিনিধি মোঃ শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া দৈনিক খবরের আলোর স্টাফ রিপোর্টার মোঃ আবুবকর সিদ্দিক সহসভাপতি এবং বিজয় টিভির জাজিরা উপজেলা প্রতিনিধি মাহমুদুর রহমান জুয়েলকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, জাজিরা উপজেলার সাংবাদিকদের একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে তারা কাজ করবেন। পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের মর্যাদা রক্ষায় প্রেস ক্লাবকে আরও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সাংবাদিক মহলে নতুন এই কমিটি গঠনের খবরকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে এবং এর মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও পেশাগত কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের আশা।