শরীয়তপুরের নড়িয়া উপজেলায় লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার মজুদ এবং রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ডগরী বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে।
অভিযান সূত্রে জানা যায়, দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে ডগরী বাজারে তদারকি কার্যক্রম চালানো হয়। এসময় লাইসেন্স ছাড়াই গ্যাস সিলিন্ডার মজুদ, নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ (মেমো) সংরক্ষণ না করার অপরাধে লাকি হার্ডওয়্যারকে ১০ হাজার টাকা এবং রাজন হার্ডওয়্যারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কাঁচাবাজার ও ফলের দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বাড়তি দামে পণ্য বিক্রির দায়ে আরও এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, পবিত্র রমজানে বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে এবং জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অব্যাহত থাকবে।



মন্তব্য করুন