শরীয়তপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর দায়িত্ব পালনে অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্ব প্রদর্শনের স্বীকৃতি হিসেবে মো. নিজাম হোসেন, ট্রাফিক বিভাগের ইনচার্জকে রওনক জাহান এর পক্ষ থেকে প্রশংসাপত্র প্রদান করা হয়েছে।
প্রশংসাপত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনকালে মো. নিজাম হোসেন বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ, দায়িত্বশীলতা ও সততা প্রদর্শন করে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার দক্ষ নেতৃত্বে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখা সম্ভব হয়েছে।
পুলিশ সুপার রওনক জাহান বলেন, “শৃঙ্খলাবোধ, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার মাধ্যমে মো. নিজাম হোসেন বাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছেন এবং জনসাধারণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।”
মো. নিজাম হোসেনের এই অর্জন প্রশাসন, সহকর্মী ও স্থানীয় জনগণের মধ্যে প্রশংসা ও সমাদৃত হয়েছে। নির্বাচনী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের একযোগী প্রচেষ্টার ধারাবাহিকতায় তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, এমন উদাহরণ জেলা পুলিশের কাজের প্রতি আস্থা ও সুনামের ভিত্তি আরও শক্ত করবে।

মন্তব্য করুন