বাংলাদেশ যুব অধিকার পরিষদ–এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শরীয়তপুরের আঙ্গারিয়া ইউনিয়নের কৃতি সন্তান ওবায়দুল হোসেন শুভ শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক এর কক্ষে সাক্ষাৎকালে তিনি জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাৎকালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যুব উন্নয়ন, কর্মসংস্থান, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় হয়। ওবায়দুল হোসেন শুভ জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির (ফরিদপুর বিভাগ) সাংগঠনিক সম্পাদক এড. ফিরোজ আহমেদ গন অধিকার পরিষদের জেলা সভাপতি ডা. শাহজালাল সাজু, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই শরীয়তপুরের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন