জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচক এলাকার মেধাবী শিক্ষার্থী জান্নাতুল বাকিয়া মেহজাবিন। সে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ–এর অষ্টম শ্রেণির ছাত্রী।
জানা যায়, পড়াশোনায় মনোযোগী ও নিয়মিত পরিশ্রমের মাধ্যমে সে এ সাফল্য অর্জন করেছে। তার এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
মেহজাবিনের বাবা এম এইচ মানিক মকদম এবং মাতা মাকসুদা বেগম সন্তানের এ সাফল্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, জান্নাতুল বাকিয়া মেহজাবিন অত্যন্ত মেধাবী ও বিনয়ী শিক্ষার্থী। তার এ অর্জন শুধু পরিবারের নয়, নড়িয়া উপজেলার জন্যও গর্বের বিষয়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে সে আরও বড় অর্জনের মাধ্যমে জেলা ও দেশের সুনাম বয়ে আনবে।

মন্তব্য করুন