ইরানের রাজধানী তেহরানে সাধারণ নাগরিকদের জন্য আয়োজিত সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে নারীদের অংশ নিতে দেখা গেছে। রোববার (৪ অক্টোবর) মধ্য তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে তাদের প্রশিক্ষণ নিতে দেখা যায়।
ইরানি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, জাতীয় প্রতিরক্ষার প্রয়োজনে সাধারণ নাগরিকদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন এবং ইসরায়েলের হামলার আশঙ্কার প্রেক্ষাপটে সাধারণ মানুষকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য প্রস্তুত করার উদ্যোগ হিসেবে বিষয়টিকে দেখা হচ্ছে।
তবে এমন প্রশিক্ষণ নিয়ে উদ্বেগও রয়েছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের হাতে ভারী অস্ত্র তুলে দেওয়া হলে তা নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে এবং শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানিদের পক্ষ থেকে বলা হয়েছে, সামরিকভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করেও তারা টিকে আছে—এটাই তাদের কাছে বড় বিষয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের জনগণের মনোবল দুর্বল করার প্রচেষ্টাও ব্যর্থ হবে বলে তারা দাবি করেছেন।
ছবিগুলো রয়টার্সের আলোকচিত্রী মাজিদ আসগারিপুরের তোলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন