বাংলাদেশ পুলিশের ৭২ জন নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন জেলা ও পুলিশ ইউনিটে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-৩ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের নামের পাশে উল্লেখিত পদ বা কর্মস্থলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি, পদায়ন ও সংযুক্ত করা হলো।
নথি অনুযায়ী, পদায়ন পাওয়া কর্মকর্তারা এতদিন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বাস্তব প্রশিক্ষণকালীন কর্মস্থলে ছিলেন। প্রশিক্ষণ শেষে তাদের দেশের বিভিন্ন জেলা ও পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, শিক্ষানবিশ এএসপি এম এম তারিক-উল্লাহ, রাইসুল ইসলাম, শাওন রেজা, মো. আশিকুর রহমান ও জুবায়ের আহমেদকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। জামাল হোসেন ও প্রশান্ত ঘোষকে বরিশাল মহানগর পুলিশে (বিএমপি), তানভীর আহমেদ, মোহাম্মদ মোতাইনুল ইসলাম, সরকার ফরহাদ আহমেদ, তানজিনা সুলতানা ও বিপ্লব কুমার নন্দীকে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) এবং মেহেদী হাসান আমজাদ, হাসিবুল হাসান শিপন, এহসানুল করিম ও মো. সজীব মিয়াকে খুলনা মহানগর পুলিশে (কেএমপি) দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া মো. রিদওয়ান-উল-ইসলামকে রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি), নাভিদ তাসনিমকে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), মো. দেলোয়ার হোসেন রনিকে ও মো. আরাফাত হোসেনকে সিলেট মহানগর পুলিশে (এসএমপি) এবং মো. আবদুল্লাহ আল সাদমান ও শহিদুল ইসলামকে গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) পদায়ন করা হয়েছে।
শিক্ষানবিশ এএসপিদের মধ্যে মোকছেদুল মমিন ও তানভীর আহমেদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), আশীষ কুমার বিশ্বাস, আসাদুজ্জামান আশিক, বাপী কুমার দাশ, মো. রাশেদুল ইসলাম, মো. রুহুল আমিন হাওলাদার ও মো. মোহসিন আহমেদকে এপিবিএনে এবং আবু রায়হান, মো. সাব্বির হোসেন, সালাহ উদ্দিন কাদের ও মো. ফাহিম ফয়সালকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।
শিল্পাঞ্চল পুলিশেও একাধিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন রিয়াজ খান, শোয়েব আহমেদ, আবদুল্লাহ সালমান আশিক, জাহেদুল ইসলাম ও সুমন চন্দ্র ক্ষত্রিয়। একইভাবে এসআরবিতে দায়িত্ব পেয়েছেন মো. আসাদ আহমেদ রনি, মো. মনিরুজ্জামান, জহিরুল ইসলাম, হিমন বিশ্বাস, মো. এ বি সিদ্দিক, নির্জন সরকার, মো. সাইফুল হক, আহমেদ সাদমান সাকিব এবং রনি হাওলাদার।
পুলিশ হেডকোয়ার্টার্স ও সাইবার পুলিশ ইউনিটেও বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মায়িশা ফান্নানা, মো. আবু সিয়াম, মো. সাব্বির আহমেদ, মিয়াজী আলিফ ইমরান, মো. মাকসুদুল হাসান, নাজমুল সাদাত, মো. লতিফুল হাসান বাঁধন, মো. হাদিউল ইসলামসহ অন্যরা। এ ছাড়া মো. আবদুল্লাহ আল মাহমুদ খান ও খন্দকার শফিক রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব দেওয়া হয়েছে।
পিবিআইতে পদায়ন পেয়েছেন তোফাজ্জল হোছাইন সুমন ও রূপম দেবনাথ। রেঞ্জ ডিআইজি কার্যালয়ে দায়িত্ব পেয়েছেন মো. মনজুরুল আলম, মো. ওয়ারুখ ইয়াজদানী এবং মো. ফারহান হায়দার।
আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর এসব শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তাদের নতুন কর্মস্থলে যোগদান করবেন। পদায়নগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

মন্তব্য করুন