ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।
সোমবার (৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
মো. এমদাদুল হক চৌধুরী এর আগে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।
এদিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। ২০২৪ সালের ২ অক্টোবর তাকে দুই বছরের চুক্তিতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরদিন ৩ অক্টোবর তিনি দায়িত্বে যোগ দেন।
তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে মো. এমদাদুল হক চৌধুরীকে দায়িত্ব দেওয়া হলো।

মন্তব্য করুন