পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান পদে মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী আবারও নির্বাচিত হয়েছেন। কোম্পানিটির ২৯৭তম বোর্ড সভায় তাকে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।
অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিরীক্ষক নন্দন ভট্টাচার্য, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির এবং সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাতাহার হাসান।
এ ছাড়া সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের, প্রধান অর্থ কর্মকর্তা এস. এম. আরাফিন কাদির, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হাসান মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, মোহাম্মদ এনামুল হকসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হওয়ায় কর্মকর্তারা মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে কোম্পানির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন