সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীয়তপুর জেলা সদর শাখার কর্মকর্তা মো. রফিকুল ইসলামের পিতা কাজী মেজবাহ উদ্দিন (৭৪) মারা গেছেন। গত রোববার (২৫ অক্টোবর) নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরে বরিশাল জেলার মুলাদী উপজেলার রামচর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, কাজী মেজবাহ উদ্দিন দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলেমেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি বিভিন্ন সময়ে মসজিদ ও মাদরাসার কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় দোয়ার আয়োজন করা হয়েছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁর নিজ বাসভবনে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে শোক সইবার শক্তি দিন। আমিন।