ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজির বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিরা জিতেছে ৩-১ গোলে।
ম্যাচের চতুর্থ মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মাত্র এক মিনিট পরেই দ্বিতীয় গোলটি করেন ফাহিম। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে ড্রেসিংরুমে ফেরে।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে বাংলাদেশের একটি আত্মঘাতী গোলে খেলায় ফিরে আসে ফিজি। তবে খেলা শেষ হওয়ার চার মিনিট আগে বায়েজিদ আরেকটি গোল করলে বাংলাদেশের ৩-১ গোলের জয় নিশ্চিত হয়।
ফিফা এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ পর্যায়ে বিশ্বকাপ আয়োজন করছে। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এই আসরে ৩২টি গ্রুপে ১৮৯টি দল অংশ নিচ্ছে। ৩২টি গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ওয়েলসের বিপক্ষে ড্র করে। এরপর পর্তুগাল ও বুরুন্ডির বিপক্ষে হেরে যায় এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে।

মন্তব্য করুন