কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে আ/গুনে দশ পর্যটকের মৃ/ত্যুর ঘটনায় দায়ের করা মা/মলায় শুরুতে দণ্ডবিধির ৩০৪ ধারা অন্তর্ভুক্ত না করায় প্রশ্ন তুলেছেন আদালত। এ বিষয়ে ব্যাখ্যা দিতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানকে তলব করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) উখিয়ার আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এ আদেশ দেন। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ওসিকে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত ১৭ অক্টোবর আ/গুনের ঘটনায় পু/লিশ বাদী হয়ে অবহেলাজনিত মৃ/ত্যুর অভিযোগে মা/মলা করে। এতে চারজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৯ জনকে আসামি করা হয়। শুরুতে দণ্ডবিধির ৩০৪-ক, ৩৩৮ ও ৩৪ ধারায় মা/মলাটি নথিভুক্ত হয়।

মা/মলার নথিতে রিসোর্টে ফায়ার লাইসেন্স, প্রয়োজনীয় অগ্নিনির্বাপণব্যবস্থা এবং জরুরি বের হওয়ার পথ না থাকার বিষয় উঠে এসেছে। এমন পরিস্থিতিতে দশজনের প্রাণহানির ঘটনায় ৩০৪ ধারা শুরুতেই যুক্ত না করার কারণ জানতে চেয়েছেন আদালত।

পরে তদন্ত কর্মকর্তা ওই ধারা সংযোজনের আবেদন করেন। পু/লিশের পক্ষ থেকে বিষয়টিকে ভুল বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। রিসোর্টের ব্যবস্থাপক জাহিদ হোসেন সুমনকে গ্রে/প্তার করা হয়েছে; তিনি কারাগারে রয়েছেন।