বিভিন্ন দপ্তরে দায়িত্বে থাকা তিনজন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে প্রজ্ঞাপনগুলো জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব জেতী প্রু।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন— ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) হিসেবে জামালপুরে কর্মরত মো. তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) হিসেবে ঢাকায় দায়িত্বে থাকা রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প করপোরেশনের সচিবের (উপসচিব) দায়িত্বে থাকা মিজ্ নাহিদা বারিক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।