কাতারের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। সেখানে কাতারকে সমরাস্ত্রের যন্ত্রাংশসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা কাতারের মন্ত্রীকে বলেন, বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাবে রূপান্তরের জন্য অবকাঠামো ও বিনিয়োগ পরিবেশ উন্নত করা হচ্ছে। এ সময় তিনি কাতারের সেনা সদস্য নিয়োগ সংখ্যা বাড়ানোরও অনুরোধ জানান। একইদিনে কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এই প্রস্তাব দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box