বগুড়ায় নিজের মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শাকিল (রিকশাচালক) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলাম (৪৫)। শনিবার দুপুরে শহরের ফুলবাড়ী জোড়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, কিশোরী মেয়েকে উত্ত্যক্ত করায় জিতুকে চড় মারেন শাকিল। এরপরই জিতু ও তার লোকজন মোটরসাইকেলে এসে শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, জিতু ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, যা নিয়ে শাকিলের সঙ্গে তার বিরোধ হয়। পুলিশ আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই জিতুকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং দল থেকেও বহিষ্কার করা হয়েছে বলে জানান জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল।
Facebook Comments Box

মন্তব্য করুন